আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব: শুভেন্দু অধিকারী

আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব: শুভেন্দু অধিকারী

ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুরে আয়োজিত ‘বন্দে মাতরম’ কর্মসূচিতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) পুনর্দখলের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুক্রবার (২৮ আগস্ট) যাদবপুরে আয়োজিত ওই কর্মসূচিতে প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতিতে ‘বন্দে মাতরম’ গান পরিবেশন করা হয়। সমাবেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, ক্যাম্পাসে ‘আজাদি’ স্লোগান এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বক্তব্য দেন শুভেন্দু।

সভায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘হুমকি সংস্কৃতি’ চলছে বলে অভিযোগ করেন তিনি। রাষ্ট্রবাদী পরিবারের শিক্ষার্থীদের জোর করে আবাসিক ভবন থেকে মিছিলে নিয়ে যাওয়া হয় বলেও দাবি করেন তিনি।

ক্যাম্পাসে ‘আজাদি’ স্লোগানের সমালোচনা করে শুভেন্দু বলেন, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষচন্দ্র বসু ও মাস্টারদা সূর্যসেনসহ অসংখ্য বিপ্লবীর আত্মত্যাগের বিনিময়ে ভারত স্বাধীন হয়েছে। আন্দোলনকারীরা কী ধরনের স্বাধীনতা চান—এমন প্রশ্নও তোলেন তিনি। এ সময় ‘টুকরে টুকরে গ্যাং’-এর বিরুদ্ধেও বক্তব্য দেন তিনি।

পহেলগাঁও হামলার প্রসঙ্গ তুলে শুভেন্দু দাবি করেন, যাদবপুরের বাঁশদ্রোণীর বিটন অধিকারী ও বেহালার সমীর গুহকে ধর্ম ও পোশাকের কারণে হত্যা করা হলেও যাদবপুরে কোনো প্রতিবাদ মিছিল হয়নি। একইভাবে অবন্তীপুরায় জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর পরও সেখানে শোকপ্রকাশ করা হয়নি বলে দাবি করেন তিনি।

বরং ‘অপারেশন সিঁদুর’-এর বিরুদ্ধে যাদবপুরে মিছিল এবং যুদ্ধবিরোধী স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু। তিনি বলেন, ‘হয় এরা থাকবে, নয় আমরা থাকব। মাঝে আর কিছু হবে না।’

পাকিস্তান অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে বক্তব্যের একপর্যায়ে শুভেন্দু বলেন, ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে ভারতীয় বায়ুসেনা কঠোর পদক্ষেপ নিয়েছে। এরপরই তিনি বলেন, ‘আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব।’

তার এই মন্তব্যকে ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *