ইন্দোনেশিয়াকে রুখে দিলো বাংলাদেশ

ইন্দোনেশিয়াকে রুখে দিলো বাংলাদেশ

নারী ফুটবলে আগে কখনো ইন্দোনেশিয়ার মুখোমুখি হয়নি বাংলাদেশ। জর্ডানে তিন জাতির সিরিজে দুই দেশের প্রথম সাক্ষাৎ হয়ে গেলো শনিবার রাতে। কাগজ কলমের শক্তিতে ৩৯ ধাপ এগিয়ে থাকা সেই ইন্দোনেশিয়াকে গোলশূন্য রুখে দিয়েছে আফঈদা খন্দকাররা।

জর্ডানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে প্রাধান্য নিয়ে খেলেছে ইন্দোনেশিয়া। ম্যাচজুড়ে ৬৯ শতাংশ সময় বল দখলে ছিল তাদের। তবে আক্রমণে ত্রাস সৃষ্টি করেছেন বাংলাদেশের ফুটবলাররাও। পাঁচটি কর্নারের পাশাপাশি ১৫ টি শটের মধ্যে ৭টি ছিল অনটার্গেট। যদিও গোলের দেখা পায়নি।

শেষ দিকে ঋতুপর্ণা চাকমার একটি ফ্রি কিক পোস্টের বাইরে দিয়ে চলে না গেলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো বাংলাদেশ।

ইন্দোনেশিয়া ৯টি শটের মধ্যে ৪টি নিয়েছিল গোলমুখে। শেষ দিকে জয়ের খুব কাছেই চলে গিয়েছিল তারা। অফসাইডে গোল বাতিল হয় তাদের। একটি শট পোস্টে লেগেও ফিরে আসে।

শেষ ম্যাচে আগামী ৩ জুন একই ভেন্যুতে স্বাগতিক জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ।

রুপণা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মনিকা চাকমা, স্বপ্না রানী, মারিয়া মান্দা, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *