এশিয়া কাপে সেরা গোলরক্ষক ও উদীয়মান তারকা বাংলাদেশের

এশিয়া কাপে সেরা গোলরক্ষক ও উদীয়মান তারকা বাংলাদেশের

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ নারী দল ব্রোঞ্জ ও পুরুষ দল চতুর্থ স্থান অর্জন করেছে। দলীয় অর্জনের পাশাপাশি বাংলাদেশ বালক ও বালিকা দলের দুই খেলোয়াড় ব্যক্তিগত স্বীকৃতিও পেয়েছে।

বাংলাদেশ দলের গোলরক্ষক মেহেদী হাসান জিন্নাত টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন। আইরিন আক্তার রিয়া বালিকা বিভাগে সেরা উদীয়মান বিভাগের পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ কোনো বিভাগের ফাইনাল খেলতে পারেনি অথচ এই দুই স্বীকৃতি বাড়তি অনুপ্রেরণা।

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ নারী দল এবারই প্রথম অংশগ্রহণ করেছে। অভিষেক অংশগ্রহণেই বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছে। বালক দল ২০১৭ সালে রানার্স আপ হয়েছিল। এবার লক্ষ্য ছিল সেমিফাইনাল। সেই লক্ষ্য পূরণ হয়েছে।

বালক দল স্বাগতিক চীনকে হারিয়েছে। পাকিস্তান,জাপান ও মালয়েশিয়ার মতো প্রতিপক্ষের সঙ্গে তুমুল লড়াই করে শেষ পর্যন্ত হেরেছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *