কক্সবাজারে ঝড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারে ঝড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে জেলার নাজিরারটেক উপকূলের কাছে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেলেরা হলেন মহেশখালী উপজেলার ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন একই উপজেলার নুরুল আলম ও মুহিব উল্লাহ।

স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, মহেশখালীর কুতুবজোম এলাকার বাসিন্দা ফরিদুল আলমের মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি নিয়ে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে যান। বৃহস্পতিবার ভোররাতে নাজিরারটেক উপকূলের কাছে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে পৌঁছালে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।

দুর্ঘটনার পর আশপাশে থাকা জেলেরা উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তবে নুরুল আলম ও মুহিব উল্লাহর সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে স্থানীয় জেলেরা সাগরে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতান বলেন, ভোর তিনটার দিকে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। কয়েকজন জেলে নিরাপদে উঠতে পারলেও চারজন নিখোঁজ ছিলেন। পরে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো দুজন নিখোঁজ রয়েছেন।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *