গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চয়তার গুরুত্ব নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা।
শুক্রবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে চিকিৎসক পরিষদ বিশ্ব মানবাধিকার সমগ্র- বাংলাদেশ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ-এর চেয়ারম্যান অধ্যাপক আব্দুল লতিফ মাসুম। সঞ্চালনায় ছিলেন সংগঠনের মহাসচিব গাজী মোশাররফ হোসেন ও সহকারী মহাসচিব ডা. আশফাকুর রহমান শেলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সালাম, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবুল কাশেম চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ এস এম আবদুল হালিম, গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিশ্ব মানবাধিকার সংস্থা সমগ্র বাংলাদেশ আইনজীবী এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মাহাবুব হোসেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী–৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট কবি ও গবেষক লায়ন অ্যাডভোকেট আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল।
আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী মো. ইকবাল হোসেন, বাংলা একাডেমি লেখক ফোরামের সম্পাদক অধ্যাপক আকবর সিরাজী এবং বিশিষ্ট আইনজীবী বোরহান মিয়া।
সভায় বক্তারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মানবাধিকার প্রতিষ্ঠার জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের বিকল্প নেই বলে মত দেন।
