গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ইনচার্জ মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের মোট ২১টি ইউনিটের প্রচেষ্টায় দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানার একটি ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে কারখানার ভেতরে ওষুধ তৈরির রাসায়নিক ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও ১৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবিলায় দুপুর ১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ করেন। পাশাপাশি তাঁরা ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতায় সহায়তা করেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার ভেতরে রাসায়নিক পদার্থ থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আগুন সম্পূর্ণ নির্বাপণের পর জানা যাবে।

rumaakter144e@gmail.com

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *