ট্রলার ডুবি : মেঘনায় ভেসে এলো রোহিঙ্গা নারীর মরদেহ

ট্রলার ডুবি : মেঘনায় ভেসে এলো রোহিঙ্গা নারীর মরদেহ

নোয়াখালীর হাতিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হাসিনা খাতুন (২৫) নামে এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১ জুন) সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিরহাট এলাকায় মেঘনা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

দুপুরে বড়খেরী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে নিহত নারী রোহিঙ্গা ক্যাম্পের। নোয়াখালীর হাতিয়ায় নৌকা ডুবিতেই তিনি মারা গেছেন। তবে কেউ এসে শনাক্ত না করা পর্যন্ত আমর কোনো কিছু নিশ্চিত করতে পারছি না। মরদেহ ফাঁড়িতে রয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিবির হাট এলাকায় নদীতে স্থানীয় বাসিন্দারা এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এর আগে, শনিবার হাতিয়ার মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে। পরে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন সাতজন। নিখোঁজদের মধ্যে নিহত হাসিনাও ছিলেন।

নিহত হাসিনা রোহিঙ্গা নারী। তার বাবার নাম আবুল হাসান, মায়ের নাম মোহাম্মদ মাহমুদা খাতুন ও স্বামীর নাম মোহাম্মদ তারেক। তার এফসিএন নং- ৫০৫২৩৩ ও ক্লাস্টার নং-৬১।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *