ডাকসুর চাপের পর শনিবারের বাস চালু করতে বাধ্য হলো প্রশাসন

ডাকসুর চাপের পর শনিবারের বাস চালু করতে বাধ্য হলো প্রশাসন

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য শনিবার বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয় ট্রেজারারের বিরুদ্ধে এই বাস সার্ভিস আটকে দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) অবস্থান কর্মসূচির পর সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হলো। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সিন্ডিকেট সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবারের বাস সার্ভিস চালু করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বাজেট দিলেও ঢাবির ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম আটকে দেওয়ার সুপারিশ করেছেন এমন অভিযোগ তোলেন ডাকসু নেতারা। প্রতিবাদে সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিন্ডিকেট সভা চলাকালে বিক্ষোভ শুরু করে ডাকসু।

BD Short News 24

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *