তোশক নিয়ে ইংল্যান্ড সফরে গেছেন রাহুল

তোশক নিয়ে ইংল্যান্ড সফরে গেছেন রাহুল

পাঁচ ম্যাচে টেস্ট সিরিজ খেলতে ভারত দল এখন ইংল্যান্ড সফর করছে। সিরিজের প্রথম টেস্ট শেষ হয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে বার্মিংহ্যামে। তাই হেডিংলি থেকে বার্মিংহামে গেছে ভারত দল। সেখানেই দ্বিতীয় টেস্ট খেলবে দুই দল।

হেডিংলি থেকে বার্মিংহামে যাওয়ার সময় ভারত দলের অনেকেই সঙ্গে করে ব্যক্তিগত বালিশ নিয়ে গেছেন। ব্যক্তিগত পছন্দের জিনিস ব্যবহারে রাহুল যেন একাধপ এগিয়ে। ভারতের এই উইকেটকিপার ব্যাটার তোশকও নিয়ে গিয়েছেন।

সাধারণত ইংল্যান্ডের হোটেলগুলোতে যে বিছানা থাকে সেগুলোর তোশক খুবই নরম। ভারতীয় ক্রিকেটারদের তাতে ঘুমাতে কিছুটা অসুবিধা হয়। এ কারণেই রাহুল তোশক নিয়ে গেছেন বলে মনে করা হচ্ছে। ভালো ঘুমের জন্য নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছেন।

ইংল্যান্ড সফর নিয়ে শুরু থেকেই বিশেষ প্রস্তুতি নিচ্ছেন রাহুল। তিনি ইংল্যান্ডে আগে চলে যেতে চেয়েছিলেন অনুশীলন করার জন্য।

রাহুলের আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের কোচ হেমাঙ্গ বাদানি বলেছিলেন, ‘আমার মনে আছে ইংল্যান্ড সিরিজের আগে, রাহুল আমাকে বলেছিল, ‘এই দলটার জন্য আমি থাকতে চাই।’ ও আগেই ইংল্যান্ড চলে যেতে চেয়েছিল। ওর চোখে ভালো কিছু করার স্বপ্ন দেখেছিলাম।’

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *