দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক

জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে জনগণের যে কষ্ট হবে, সে জন্য দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। এ সংকট প্রতিদিন নতুন মাত্রা নিচ্ছে। এর প্রভাবে জ্বালানি পরিবহনের বিমা প্রিমিয়াম ও জাহাজ ভাড়াও বেড়েছে।

তিনি বলেন, এসব পরিস্থিতির কারণে জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের সামনে এ মুহূর্তে জ্বালানি তেলের দাম সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘এরকম একটি সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন। জনগণের জীবনমানের কষ্ট লাঘবের অভিপ্রায়ে রাজনীতিতে এসেছি। একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের যে কষ্ট হবে, সেটি আমি উপলব্ধি করি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার নিরুপায় না হলে এমন অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে চাইত না। তবে চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে আশা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানি তেলের দাম আবারও সমন্বয় করে আগের পর্যায়ে কিংবা তার চেয়েও কমিয়ে আনার চেষ্টা করা হবে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *