দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যে ফ্লাইট চালু বিমানের

দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যে ফ্লাইট চালু বিমানের

কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে তাদের ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে বলে ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (১ মার্চ) ঘোষণাটি দেওয়া হয়েছে। সেখানে নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়েছে।

জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে ফ্লাইটগুলো সময়মতো ছেড়ে যাবে। তবে দোহা, দুবাই ও আবুধাবি গন্তব্যের সেবা নির্ধারিত সময়সূচির বাইরে রয়েছে।

প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিমান সকল যাত্রীকে নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ করেছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *