পিএসজিতে এক পা তোরেসের, ৫৫ মিলিয়ন পেলেই খুশি বার্সা!

পিএসজিতে এক পা তোরেসের, ৫৫ মিলিয়ন পেলেই খুশি বার্সা!

দলবদলের বাজারের শেষ সময়টা বার্সেলোনার জন্য বেশ ব্যস্তই হতে যাচ্ছে। একদিকে রদ্রিকে দলে আনার চেষ্টা, অন্যদিকে স্কোয়াড থেকে একের পর এক খেলোয়াড়কে বিদায় দেওয়ার প্রস্তুতি। সেই তালিকায় সবার আগে আসছে ফেরান তোরেসের নাম।

মৌসুম শুরুর আগে তোরেসের ভবিষ্যৎ নিয়ে কিছুটা দুশ্চিন্তা ছিল বার্সার। তার চুক্তির মেয়াদ ছিল আর মাত্র এক বছর। তবে কাতালান ক্লাবটি তখনও তাকে নিয়ে আশাবাদী ছিল। ২০২৬-২৭ মৌসুম শুরু হওয়ার পর নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার পরিকল্পনাও ছিল তাদের। কিন্তু গত কয়েক সপ্তাহে পরিস্থিতি বদলে গেছে।

তোরেস ইতিমধ্যে পিএসজির সঙ্গে ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছেন। আগামী জুনে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। তাই এখন আর তাকে ধরে রাখার বদলে দলবদল থেকেই অর্থ পাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বার্সা।

দুই ক্লাবের মধ্যে আলোচনাও শেষ পর্যায়ে। ফাব্রিজিও রোমানোর খবর অনুযায়ী, বুধবার প্রাক-মৌসুম প্রস্তুতি শুরুর জন্য কাতালোনিয়ায় ফেরার কথা থাকলেও তোরেসকে আর বার্সার অনুশীলনে যোগ দিতে বলা হয়নি।

তোরেসের জন্য প্রায় ৫৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেলেই বার্সেলোনা রাজি হবে বলে জানা গেছে। চুক্তির মেয়াদ বিবেচনায় এই অঙ্ককে ভালো ব্যবসা হিসেবেই দেখছে কাতালান ক্লাবটি।

তবে চূড়ান্ত ঘোষণা আসতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে। বুধবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ২০২৬ সুপার কাপে খেলবে পিএসজি। সেই ম্যাচ শেষ হওয়ার পরই তোরেসের দলবদল আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করার পরিকল্পনা ফরাসি ক্লাবটির।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *