প্যারিসে স্বামীর নামে ‘তালা’ ঝুলালেন মেহজাবীন

প্যারিসে স্বামীর নামে ‘তালা’ ঝুলালেন মেহজাবীন

প্যারিসের মন্টমার্ত্রে স্যাক্রে-ক্যো গির্জার সামনে লোহার বেষ্টনিতে স্বামীর নামে ‘তালা’ লাগালেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

সম্প্রতি ফ্রান্স ভ্রমণে গিয়ে বিশেষ এই মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যায়, স্যাক্রে-ক্যো গির্জার সামনে থাকা লোহার বেষ্টনিতে একটি ছোট তালা লাগিয়ে দিয়েছেন মেহজাবীন। তালায় লেখা রয়েছে তার স্বামীর নাম। প্রেম-ভালোবাসা অটুট রাখার প্রতীক হিসেবে এই তালা লাগিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, প্যারিসের বিভিন্ন স্থানেই প্রেমের ‘লাভ লক’ লাগানোর রীতি রয়েছে। অনেকেই বিশ্বাস করেন, এই তালা লাগালে সম্পর্ক অটুট থাকে।

প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী-স্ত্রীরা তাদের বন্ধনকে দৃঢ় করার প্রত্যাশায় এই তালা লাগিয়ে সেই চাবি ছুড়ে ফেলেন সাইন নদীতে। দীর্ঘদিন ধরেই চলে আসছে এই সংষ্কৃতি বা বিশ্বাস। সেই ধারাবাহিকতায় মেহজাবীনও এই ‘লাভ লক’ রীতি পালন করলেন।

এদিকে ছবি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে মেহজাবীনের প্যারিসের এই বিশেষ মুহূর্ত। ভক্তরাও অভিনেত্রীর এই রোমান্টিক মুহূর্তের প্রশংসা করেছেন।

মাস খানেক আগে ইউরোপে ঘুরতে গিয়েছিলেন মেহজাবীন। স্বামী আদনান আল রাজীব ‘আলী’ সিনেমা নিয়ে আগেই গিয়েছিলেন ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে।

এই উৎসব শেষে করেই মেহজাবীনকে নিয়ে বের হোন ইউরোপ ট্যুরে। তখনই এই ছবি তুলেছেন মেহজাবীন। যে ট্যুরের ছবিগুলো এখন প্রকাশ করছেন তিনি।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *