প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি

প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে দেশে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে ভাষণে এই তফসিল ঘোষণা করেন। ঘোষণা বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে সম্প্রচারিত হয়।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়ন বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিল করার শেষ সময় ১১ জানুয়ারি, এবং আপিল নিষ্পত্তি চলবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি।

নির্বাচনের দিন ভোটগ্রহণ সকাল ৭:৩০টা থেকে বিকেল পর্যন্ত হবে। এবার ভোট প্রদানের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যালট সাদাকালো এবং গণভোটের ব্যালট গোলাপি হবে। দেশের ইতিহাসে এটি প্রথমবার যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *