প্রভিডেন্ট ফান্ডসহ নিয়োগ দিচ্ছে এসএমসি, আছে গ্রাচুইটিও
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ০৩ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে এসএমসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
চাকরির ধরন
বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ
০৩ সেপ্টেম্বর ২০২৫
পদ ও লোকবল
নির্ধারিত নয়
চাকরির খবর
আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
০৩ সেপ্টেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখ
২০ সেপ্টেম্বর ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট
https://www.smc-bd.org
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে
প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড
পদের নাম: টেরিটরি সেলস অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। মোটরসাইকেল চালাতে পারেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর
কর্মস্থল: যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, উৎসব বোনাস, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, স্বাস্থ্যসেবা প্রকল্প, লিভ এনক্যাশমেন্ট ইত্যাদি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৫
