ফুটবল মাঠে এক দর্শকের মৃত্যু

ফুটবল মাঠে এক দর্শকের মৃত্যু

আলজেরিয়ায় টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত করেছে এমসি আলজার। এমন অর্জনের পরই ক্লাবটির সমর্থকদের সঙ্গে ঘটেছে মর্মান্তিক এক ঘটনা। ক্লাবের শিরোপা জয়ের উৎসবের অংশ হতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক দর্শক।

গ্যালারির ওপরের স্ট্যান্ড থেকে পড়ে আরও অনেকে আহত হয়েছেন। গতো ৫ জুলাই আলজেরিয়ার রাজধানীতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

এর পর এমসি আলজার বিবৃতি দিয়ে এক সমর্থকের মৃত্যুর কথা জানিয়েছে। ওই সমর্থকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্লাবটির সভাপতি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওপরের স্ট্যান্ডের বেষ্টনী ভেঙে গেলে অনেক সমর্থক নিচে পড়ে যান এবং তাতেই হতাহতের ঘটনা ঘটে। ইয়োনেস নামের এক সমর্থক সেখানেই মারা যান।

এই ঘটনার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *