বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বইমুখী করে তুলতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, পাঠাভ্যাস বৃদ্ধিতে সরকার ও বিশ্বসাহিত্য কেন্দ্র সমন্বিতভাবে কাজ করবে।

বৈঠকে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ শিক্ষার্থীদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে বই পড়ার গুরুত্ব তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ড. জাহেদ উর রহমান।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *