বল ভেবে বোমা নিয়ে খেলছিল শিশুরা, অতঃপর…

বল ভেবে বোমা নিয়ে খেলছিল শিশুরা, অতঃপর…

যশোরে কুড়িয়ে পাওয়া ককটেলকে বল ভেবে খেলার সময় বিস্ফোরণে একই পরিবারের ৩ শিশু গুরুতর আহত হয়েছে। 

সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮টায় শহরের শংকরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত।

আহত শিশুরা হলো- শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদত হোসেনের মেয়ে খাদিজা খাতুন (৫), সজিব হোসেন (৬) এবং আয়েশা খাতুন (৩)। 

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শিশুরা ছোটনের মোড়ের পাশে একটি মাঠে খেলা করছিল। খেলার সময় খাদিজা বলের মতো একটি বস্তু (ককটেল) কুড়িয়ে পায়। বাসায় এনে অন্য দুই ভাই-বোনের সঙ্গে খেলার সময় সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে খাদিজা ও সজিব গুরুতর আহত হয় এবং আয়েশা আঘাত পায়। স্থানীয় লোকজন এবং শিশুদের স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে খাদিজার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন। বর্তমানে সজিব এবং আয়েশা যশোর সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, কুড়িয়ে পাওয়া ককটেলে তিন শিশু গুরুতর আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *