বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন কিউবা, সিঙ্গাপুর ম্যাচে খেলতে পারবেন?

বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন কিউবা, সিঙ্গাপুর ম্যাচে খেলতে পারবেন?

গত পরশুদিন থেকে জাতীয় দল ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। গতকাল বৃষ্টির জন্য জাতীয় স্টেডিয়ামে অনুশীলন হয়নি। আজ অবশ্য জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দল অনুশীলন করেছে। সংস্কারের জন্য জাতীয় ফুটবল দল বছর তিনেকের বেশি সময় দেশের প্রধান ফুটবল ভেন্যুতে অনুশীলন করতে পারেনি।

জাতীয় ফুটবল দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সিঙ্গাপুর ও ভুটান ম্যাচের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। হামজা চৌধুরি ও সামিত সোম ছাড়া সবাই ক্যাম্পে যোগ দিয়েছেন।

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরি সোমবার সকাল সাড়ে দশটায় ঢাকায় পৌঁছাবেন। বাংলাদেশ বিমানে ইংল্যান্ডের লন্ডন থেকে রওনা হবেন হামজা। আগামীকাল সকালে পৌঁছে বিকেলের অনুশীলনে করবেন কি না এটা এখনো জানা যায়নি। কানাডা থেকে সামিত সোম ৪ জুন সকালে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

ইংল্যান্ড প্রবাসী আরেক ফুটবলার কিউবা মিচেল আলোচনায় রয়েছেন বেশ কিছু দিন ধরেই। কিউবা মিচেল আজ বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন। সিঙ্গাপুর ম্যাচের আগে তাকে ডাকবেন কি না কোচ হ্যাভিয়ের সেটা এখনো জানা যায়নি।

১০ জুনের ম্যাচে কিউবাকে খেলাতে হলে ৩ জুনের মধ্যে এএফসি পোর্টালে আবেদন করতে হবে। তাই বাফুফেকে আজ-কালের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *