বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের নিয়ে যা বললেন জয়সুরিয়া

বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের নিয়ে যা বললেন জয়সুরিয়া

বাংলাদেশ ক্রিকেট থেকে অভিজ্ঞদের পদচারণা কমতে শুরু করেছে৷ সাম্প্রতিক সময়ে দলের বেশিরভাগ অভিজ্ঞ খেলোয়াড়ই ছেড়েছেন আন্তর্জাতিক ক্রিকেট। তবে টাইগারদের অনেক নতুন ক্রিকেটারের মধ্যেই সম্ভাবনা দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার সাবেক তারকা ক্রিকেটার এবং বর্তমান প্রধান কোচ সনাৎ জয়সুরিয়া।

জয়সুরিয়া মনে করেন, এখনকার ক্রিকেটারদের মধ্য থেকেও উঠে আসতে পারেন ভবিষ্যতের তারকারা। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন আজ শনিবার বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে আলাপ করার সময় এ মন্তব্য করেন তিনি।

জয়সুরিয়া বলেন, ‘বাংলাদেশের অনেক ক্রিকেটারই রয়েছে (যারা সুপারস্টার হতে পারে), একজনের নাম বলতে পারছি না। সবাই কঠোর পরিশ্রম করছে। বাংলাদেশ ভালো কিছু ক্রিকেটার তৈরি করতে যাচ্ছে।’

পরবর্তীতে বাংলাদেশ দল এবং ক্রিকেটারদের প্রতিভা নিয়ে জয়সুরিয়া আরও বলেন, ‘বাংলাদেশের অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। তারা এসব নিয়ে কাজ করছে। ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে সবাইকেই যেতে হয়। আমরাও গিয়েছি, অন্য যেকোনো দলকেও যেতে হবে। তাদের কঠোর পরিশ্রম করে স্বাভাবিক জায়গায় ফিরতে হবে। কেবল কঠোর পরিশ্রম করতে হবে, এটাই।’

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *