বাংলাদেশ দলে মেন্ডিসের মতো কাউকে চান মুশতাক

বাংলাদেশ দলে মেন্ডিসের মতো কাউকে চান মুশতাক

আরেকটি ম্যাচ আরেকটি হার বাংলদেশ দলের। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেছে টাইগাররা৷ মূলত কুশল মেন্ডিসের ঝোড়ো ব্যাটিংয়ে সহজে ম্যাচ জিতেছে লঙ্কানরা৷

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টাইগার কোচ মুশতাক আহমেদ বলেছেন, ‘(কুশলের ব্যাটিংয়ের কোনো জবাব নেই) সঠিক বলেছেন। আমাদের মধ্যে থেকে যারা ফর্মে আছে, ৩০-৪০ রান করে আউট হয়ে যাচ্ছে, তাদের মধ্যে কাউকে মেন্ডিসের মত করে আমাদের হয়ে কাজটা করে দিতে হবে। আমাদের ব্যাটিংয়ের জন্য এটা জরুরি।’

এ ছাড়া লঙ্কানদের প্রাপ্য কৃতিত্ব দিয়েছেন মুশতাক, ‘অবশ্যই প্রথমে কৃতিত্ব দিতে হবে শ্রীলঙ্কান দলকে। তারা দারুণ ইতিবাচক ক্রিকেট, আগ্রাসী ক্রিকেট খেলেছে। আমাদের জন্য হতাশা। আমরা ভালো শুরু করেছি, সেখানেই ম্যাচ শেষ করে দেওয়া যেত, তবে আমরা তা পারিনি। শ্রীলঙ্কাকে কৃতিত্ব দিতেই হবে, আমাদের ব্যাটিংয়ে উন্নতি লাগবে।’

বোলারদেরকে নিয়ে মুশতাক বলেন, ‘আমরা বল ভালোই করেছি। ম্যাচ জেতা হয়নি। রিশাদ দারুণ বল করেছে, আমি খুব খুশি তাকে নিয়ে। রিশাদ ভালো স্পিন পাচ্ছে, তার গুগলিও স্পিন হচ্ছে। বাউন্সও ফিরছে। মিরাজও ভালো করেছে। এ কারণেই (ম্যাচে) ফিরতে পেরেছি। (তানজিম হাসান) সাকিব এবং অন্য পেসারও দারুণ করেছে। মাঠে তারা সব উজাড় করে দিয়েছে। লড়াই করেছে। এটা বিশ্বাস করে আমাদের এগিয়ে যেতে হবে। যদি ব্যাটিংয়ে, স্পিনে কিছু জায়গায় উন্নতি আনতে পারি আমরা যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারি ইনশাআল্লাহ।’

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *