‘বিএনপি সরকার গঠন করলে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দেওয়া হবে’

‘বিএনপি সরকার গঠন করলে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দেওয়া হবে’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান ও জনবহুল স্থানে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. মাহদী আমিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করবে। বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের মেধাবী জনগোষ্ঠীর জন্য যুতসই সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে, যাতে তারা নিজেদের যোগ্যতা অনুযায়ী দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।

অনুষ্ঠানে আইসিটি খাতের বিভিন্ন বিশেষজ্ঞ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *