বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ বার্তা
নিজস্ব প্রতিবেদক
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শিক্ষকসমাজের প্রতি গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, দেশের শিক্ষকদের মেধা, নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, দেশের শিক্ষকসমাজের মেধা, নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিক প্রচেষ্টায় আমাদের শিক্ষার্থীরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। তাঁদের হাত ধরেই গড়ে উঠবে জ্ঞান, ন্যায়, মানবিকতা ও সমৃদ্ধির বাংলাদেশ।’
বিশ্ব শিক্ষক দিবসে দেশের সব শিক্ষককে তাঁদের মহান দায়িত্ব পালনে আন্তরিকতা ও নিষ্ঠার জন্য গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।
বার্তায় বলা হয়, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
