ভেনিসে হামলার ঘটনায় মামলা করলেন অভিনেত্রী বাঁধন

ভেনিসে হামলার ঘটনায় মামলা করলেন অভিনেত্রী বাঁধন

বিনোদন ডেস্ক

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলার শিকার হওয়ার পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি।

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় বাঁধন জানিয়েছিলেন, মামলা না করে তিনি ভেনিস ছাড়বেন না। তিনি বলেন, ঘটনার শেষ দেখে ছাড়বেন।

বাঁধন জানান, হামলার পর ইতালির পুলিশ তাকে সহযোগিতা করে এবং নিরাপদ স্থানে পৌঁছে দেয়। পরে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কার্যালয় থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের প্রতিনিধিদের সঙ্গে থানায় গিয়ে মামলা করার কথা জানিয়েছিলেন তিনি।

অভিনেত্রীর দাবি, হামলার ঘটনার বেশ কিছু প্রমাণ তাদের কাছে রয়েছে। এরই মধ্যে ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে বাঁধনের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

ইতালির সংবাদমাধ্যম ইল গাজ্জেত্তিনো জানিয়েছে, ভেনিসের মেস্ত্রে এলাকায় বাঁধন হামলা ও মানসিকভাবে হেনস্তার শিকার হন। হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে গালাগাল করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তে ইতালীয় পুলিশের বিশেষ শাখা তদন্ত চালাচ্ছে।

এর আগে স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে ফেসবুক লাইভে এসে হামলা ও শারীরিক লাঞ্ছনার অভিযোগ জানান বাঁধন। এ ঘটনায় তিনি ইতালি প্রবাসী আওয়ামী লীগের কর্মীদের দায়ী করেন।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *