মন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন দূত

মন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন দূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বরিশাল সফরের দ্বিতীয় দিনে আজ মধ্যাহ্নভোজে অংশ নেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের বরিশালের গৌরনদী উপজেলার সরিকলস্থ বাসভবনে।

কূটনৈতিক ব্যস্ততা ও আনুষ্ঠানিকতার বাইরে এ মধ্যাহ্নভোজ পরিণত হয় বরিশালের মাটি, মানুষ ও দেশীয় ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে এক আন্তরিক পরিচয়ের পর্বে।

এর আগে মার্কিন রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন।

সোমবার (১০ আগস্ট) দুপুরের আয়োজনে অতিথিকে স্বাগত জানানো হয় বরিশালের নিজস্ব স্বাদ ও দেশীয় খাবারের বৈচিত্র্য দিয়ে। নদীমাতৃক বরিশালের ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ ইলিশসহ নানা ধরনের মাছের পদ, বিভিন্ন রকম ভর্তা-ভাজি এবং গ্রামবাংলার চিরচেনা দেশীয় খাবার পরিবেশন করা হয়।

বরিশাল সফরের দ্বিতীয় দিনে কূটনৈতিক ব্যস্ততা ও আনুষ্ঠানিকতার বাইরে এক ভিন্নধর্মী আয়োজনে অংশ নিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (১০ আগস্ট) দুপুরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদী উপজেলার সরিকল গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি।

সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকসৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বরিশালের মাটি, মানুষ ও ঐতিহ্যবাহী খাবারের স্বাদ তুলে ধরতেই সাজানো হয়েছিল এই আয়োজন। তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান এই তথ্য জানান।

মধ্যাহ্নভোজের আগে তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন মার্কিন রাষ্ট্রদূত।

দুপুরের খাবারে প্রাধান্য পায় বরিশালের নিজস্ব খাদ্য ঐতিহ্য। অতিথির জন্য পরিবেশন করা হয় ভাজা ইলিশ, আইড়সহ বিভিন্ন ধরনের মাছের পদ, নানা রকম ভর্তা ও ভাজি। সঙ্গে ছিল গ্রামবাংলার পরিচিত আরও কয়েকটি দেশীয় খাবার।

নদীমাতৃক বরিশালের খাদ্যসংস্কৃতিতে ইলিশের বিশেষ অবস্থান রয়েছে। সেই ঐতিহ্যকে সামনে রেখেই রাষ্ট্রদূতের জন্য সাজানো হয় মাছের বিভিন্ন পদ। ভর্তা-ভাজি ও দেশীয় খাবারের বৈচিত্র্যের মধ্য দিয়ে তুলে ধরা হয় বাঙালির চিরায়ত আতিথেয়তা ও বরিশালের আঞ্চলিক খাদ্যসংস্কৃতি।

খাবারের শেষ পর্বেও ছিল স্থানীয় ঐতিহ্যের ছোঁয়া। মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় গৌরনদীর বিখ্যাত শচীন ঘোষের রসমালাই ও দধিসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি।

বরিশালের স্থানীয় খাবার, মিষ্টান্ন এবং গ্রামীণ পরিবেশে আতিথেয়তার এই আয়োজন মার্কিন রাষ্ট্রদূতের সফরে যোগ করে ভিন্ন মাত্রা। আনুষ্ঠানিক কর্মসূচির বাইরে এ মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে তিনি কাছ থেকে পরিচিত হওয়ার সুযোগ পান বরিশালের আঞ্চলিক খাদ্যসংস্কৃতি ও বাঙালির অতিথিপরায়ণতার সঙ্গে।

খাবারের টেবিলে একদিকে যেমন ছিল বরিশালের নদী-জলের সঙ্গে মিশে থাকা ইলিশ, আইড়সহ বিভিন্ন ধরনের মাছের স্বাদ, অন্যদিকে ছিল বাঙালির চিরন্তন ভর্তা-ভাজির বৈচিত্র্য। নানা পদের এই আয়োজনের মধ্য দিয়ে বিদেশি অতিথির সামনে তুলে ধরা হয় বাংলাদেশের চিরায়ত অতিথিপরায়ণতা ও ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতির একটি স্বতন্ত্র আঞ্চলিক রূপ।

মধ্যাহ্নভোজের শেষ পর্বেও ছিল স্থানীয় ঐতিহ্যের ছোঁয়া। মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা হয় গৌরনদীর বিখ্যাত শচীন ঘোষের রসমালাই, দধিসহ নানা ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি।

বরিশালের মানুষের আতিথেয়তার উষ্ণতা, স্থানীয় খাবারের বৈচিত্র্য এবং ঐতিহ্যবাহী মিষ্টান্নের স্বাদ – সব মিলিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বরিশাল সফরের দ্বিতীয় দিনের এই মধ্যাহ্নভোজ হয়ে ওঠে এক ভিন্নধর্মী সাংস্কৃতিক অভিজ্ঞতা।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *