মাইলফলক স্পর্শ করল পাকিস্তান

মাইলফলক স্পর্শ করল পাকিস্তান

ক্রিকেট বিশ্বের তৃতীয় দল হিসেবে মাইলফলক স্পর্শ করল পাকিস্তান। ওয়ানডে ফরম্যাটে ১০০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য নজির গড়েছে ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী দলটি।

ক্রিকেট ইতিহাসের দীর্ঘ ৫৩ বছরের ওয়ানডে পথচলায় ভারত ও অস্ট্রেলিয়ার পর বিশ্বের তৃতীয় দল হিসেবে ওয়ানডের এই মাইলফলক স্পর্শ করার অনন্য গৌরব অর্জন করেছে পাকিস্তান।

আজ শনিবার পাকিস্তানের রাওয়াল পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করে পাকিস্তান।

১৯৭৩ সালের ১১ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ইন্তিখাব আলমের নেতৃত্বে প্রথম ওয়ানডে ম্যাচ খেলে পাকিস্তান। আজ শাহীন শাহ আফ্রিদির হাত ধরে ১০০০তম ম্যাচ খেলছে বিশ্ব চ্যাম্পিয়ন দলটি।

৫৩ বছরের ইতিহাসে পাকিস্তান ক্রিকেট বিশ্বকে উপহার দিয়েছে ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শহীদ আফ্রিদির মতো কিংবদন্তি তারকাকে।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায় পাকিস্তান। ২০১৭ সালে সরফরাজ আহমেদের নেতৃত্বে চিরপ্রতিদ্বন্দী ভারতকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয় পাকিস্তান। এছাড়া বাবর আজমের নেতৃত্বে ২০২৩ সালে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান দখল তারা।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *