মিটার নেই, তবু আগস্টে ৬৯২ টাকার বিদ্যুৎ বিল!

মিটার নেই, তবু আগস্টে ৬৯২ টাকার বিদ্যুৎ বিল!

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে বাড়িতে বিদ্যুতের মিটার না থাকলেও আগস্ট মাসের ৬৯২ টাকার বিল আসার অভিযোগ উঠেছে। উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের বাসিন্দা নিমাই চন্দ্র সরকার এ অভিযোগ করেছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমের কাছে নিমাই চন্দ্র সরকার অভিযোগ করে বলেন, গত জুলাই মাসে গাছের ডাল পড়ে তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগের মিটার ক্ষতিগ্রস্ত হয়। পরে পল্লী বিদ্যুতের কর্মীরা এসে মিটারটি খুলে নিয়ে যান। এরপর থেকে বাড়িতে নতুন কোনো মিটার স্থাপন করা হয়নি। তবে মিটার না থাকা অবস্থাতেই আগস্ট মাসের জন্য তাঁর নামে ৬৯২ টাকার বিদ্যুৎ বিল পাঠানো হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিমাই চন্দ্র সরকার বলেন, মিটারই যখন বাড়িতে নেই, তখন কীভাবে বিদ্যুৎ বিল তৈরি হলো—এ বিষয়টি তাঁর বোধগম্য নয়। তিনি বিলটি সংশোধন করে প্রকৃত হিসাব অনুযায়ী বিল দেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করা হলে ঘটনাটিকে অনিচ্ছাকৃত ‘ভুল’ হিসেবে স্বীকার করা হয়।

তবে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, মিটার পরিবর্তনের প্রক্রিয়ার কারণে এ ধরনের বিল তৈরি হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি তদন্ত দল পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষের তদন্তের পর মিটার না থাকা অবস্থায় কীভাবে ওই গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হলো, তা স্পষ্ট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *