মৃত ঘোষণার সময় তারেক রহমানসহ যারা ছিলেন বেগম জিয়ার পাশে

মৃত ঘোষণার সময় তারেক রহমানসহ যারা ছিলেন বেগম জিয়ার পাশে

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং এক বার্তায় এই তথ্য জানায়।

প্রেস উইং জানায়, মৃত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের স্ত্রী শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার, ছোট ভাইয়ের স্ত্রী এবং বড় বোন সেলিনা ইসলাম।

এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরাও সে সময় হাসপাতালে উপস্থিত ছিলেন। পরিবারের অন্যান্য আত্মীয়স্বজনেরাও সেখানে ছিলেন।

প্রেস উইং থেকে আরও জানানো হয়, বেগম খালেদা জিয়ার জানাজার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *