মোবাইল চুরির চেষ্টা, চলন্ত ট্রেনের জানালায় ঝুলে রইলেন সন্দেহভাজন চোর

মোবাইল চুরির চেষ্টা, চলন্ত ট্রেনের জানালায় ঝুলে রইলেন সন্দেহভাজন চোর

ভারতের বিহারে চলন্ত ট্রেন থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় যাত্রীদের হাতে ধরা পড়েন সন্দেহভাজন এক চোর। পরে ট্রেনের জানালার বাইরে ঝুলে থাকা ওই ব্যক্তির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

বুধবার (১৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিহারের ভাগলপুর জেলার শিবনারায়ণপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় বাইরে থেকে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি।

এ সময় কামরার ভেতরে থাকা যাত্রীরা তাঁর হাত ধরে ফেলেন। ট্রেন চলতে শুরু করলেও তাঁকে ছেড়ে না দেওয়ায় জানালার বাইরে ঝুলে থাকতে হয় তাঁকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলন্ত ট্রেনের জানালার বাইরে ঝুলে থাকা অবস্থায় নিজেকে সামলানোর চেষ্টা করছেন ওই ব্যক্তি। এ সময় স্টেশনে উপস্থিত লোকজন ঘটনাটি দেখতে থাকেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কিছু দূর ঝুলে থাকার পর তিনি স্থানীয় একটি প্ল্যাটফর্মে পড়ে যান। পরে নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করেন।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ সন্দেহভাজন ওই ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দিয়েছেন, আবার কেউ তাঁর সঙ্গে এমন আচরণের মানবিক দিক নিয়ে প্রশ্ন তুলেছেন।

সূত্র: এনডিটিভি।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *