যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় তাঁরা ড. ইউনূসকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেরোরিস্ট’ ও ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করেন।

বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগও তোলেন। পাশাপাশি বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

একপর্যায়ে সঙ্গে থাকা সহযোগীর সহায়তায় সামনে এগিয়ে যান ড. মুহাম্মদ ইউনূস।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *