যুদ্ধে ইরানের জয় হয়েছে, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি

যুদ্ধে ইরানের জয় হয়েছে, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের জয় হয়েছে বলে মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল রোববার (২১ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, হিব্রু বিশ্ববিদ্যালয় এ নিয়ে একটি জরিপ চালিয়েছে। সেখানে ওঠে এসেছে এমন তথ্য।

জরিপে অংশ নেওয়াদের মধ্যে ৮২ দশমিক ৯ শতাংশ বলেছেন এ যুদ্ধ ইসরায়েলের নিরাপত্তাকে দুর্বল করে দিয়েছে। এছাড়া যুদ্ধের ফলাফলকে ৮৬ শতাংশ নেতিবাচক হিসেবে দেখছেন।

জরিপে অংশ নেওয়া ৭২ দশমিক ৫ শতাংশ বলেছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধে যে যে অর্জনের কথা বলে থাকেন সেগুলো তারা বিশ্বাস করেন না। অর্থাৎ নেতানিয়াহুর বক্তব্যকে তাদের কাছে ভুয়া মনে হয়। নেতানিয়াহু বলে থাকেন, ইসরায়েলের অস্তিত্বের হুমকি বিনাশ করেছেন তিনি। এটিও বিশ্বাস করেন না এসব ইসরায়েলি।

৫৬ দশমিক ৪ শতাংশ বলেছেন নেতানিয়াহু যুদ্ধের নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন।

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ চান ইসরায়েলিরা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির পর দখলদার ইসরায়েলকে লেবাননে বাধ্য হয়ে হামলা বন্ধ করতে হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এ ব্যাপারে হস্তক্ষেপ করেছেন।

হিব্রু বিশ্ববিদ্যালয়ের জরিপে অংশ নেওয়া ৪৮ দশমিক ২ শতাংশ বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষিপ্ত হনও তা সত্ত্বেও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের আবারও যুদ্ধ শুরু করা উচিত।

গত ১৭ থেকে ২০ জুনের মধ্যে আগাম ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে জরিপটি চালায় হিব্রু বিশ্ববিদ্যালয়। এতে অংশ নেন ৩ হাজার ৬৪৪ জন ইসরায়েলি। যাদের বয়স ১৭ ও তার ওপরে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *