রদ্রিকে কিনতে রিয়ালের সমান অর্থ ব্যয় করতে প্রস্তুত বার্সেলোনা

রদ্রিকে কিনতে রিয়ালের সমান অর্থ ব্যয় করতে প্রস্তুত বার্সেলোনা

ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার এবং স্পেনের তারকা ফুটবলার রদ্রিকে সই করাতে বড় পদক্ষেপ নিয়েছে স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনা। বিখ্যাত ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো এবং ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনা ইতোমধ্যে ম্যানচেস্টার সিটি এবং রদ্রির এজেন্টের সাথে কথা বলেছে।

রিয়াল মাদ্রিদ বেশ কয়েক সপ্তাহ ধরে রদ্রির সাথে আলোচনা চালিয়ে আসছিল। তবে মাদ্রিদের সাথে ম্যানচেস্টার সিটির এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। এই সুযোগেই বার্সেলোনা লড়াইয়ে যোগ দিয়েছে।

রোমানো জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুই ক্লাবই প্রায় সমপরিমাণ ট্রান্সফার ফি দিতে প্রস্তুত। তাই চূড়ান্ত সিদ্ধান্ত এখন সম্পূর্ণভাবে রদ্রির ওপর নির্ভর করছে।

ম্যানচেস্টার সিটি প্রথমে রদ্রির জন্য ৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ৮৬.৫ মিলিয়ন ডলার) চেয়েছিল, যেখানে রিয়াল মাদ্রিদ প্রায় ৫০ মিলিয়ন ইউরো অফার করে। সাম্প্রতিক খবর অনুযায়ী, সিটির চাওয়া কমে এখন ৬৫ মিলিয়ন ইউরো (প্রায় ৭৫ মিলিয়ন ডলার)-তে নেমে এসেছে, যা বার্সেলোনার পক্ষে পরিশোধ করা সম্ভব।

ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের ইনজুরি এবং মিডফিল্ড শক্তিশালী করার লক্ষ্যে বার্সেলোনা সরাসরি রদ্রি ও ম্যানচেস্টার সিটির সাথে যোগাযোগ শুরু করেছে। স্প্যানিশ জাতীয় দলের সতীর্থরাও রদ্রিকে বার্সেলোনায় যোগ দিতে উৎসাহিত করছেন বলে খবর বেরিয়েছে।

রিয়াল মাদ্রিদ দীর্ঘদিন ধরে ফেভারিট থাকলেও, কৌশলগত দিক ও বার্সেলোনার আগ্রহের কারণে খেলোয়াড় নিজে এখন নতুন করে ভাবছেন। সিদ্ধান্ত সম্পূর্ণ রদ্রির উপরই নির্ভর করছে— তিনি কি মাদ্রিদে ফিরবেন নাকি বার্সার নতুন প্রজেক্টে নাম লেখাবেন।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *