রমজানে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমাল সরকার

রমজানে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমাল সরকার

ধর্মপ্রাণ মানুষের কথা বিবেচনায় রেখে আসন্ন রমজান মাসে খেজুরের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী, এই শুল্ক ছাড় ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালায় সংশোধন এনে খেজুরসহ সব ধরনের ফল আমদানির ওপর প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। পাশাপাশি, খেজুর ও অন্যান্য ফল আমদানিতে গত বছর অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল, তা চলতি বছরেও বহাল রাখা হয়েছে।

এনবিআর মনে করে, খেজুর আমদানিতে আমদানি শুল্ক ও অগ্রিম আয়করে উল্লেখযোগ্য পরিমাণ ছাড় দেওয়ায় আসন্ন রমজান মাসে খেজুরের সরবরাহ বাড়বে এবং বাজারমূল্য সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *