রিজার্ভ বেড়ে ৩২.৭২ বিলিয়ন ডলার

রিজার্ভ বেড়ে ৩২.৭২ বিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে এখন ৩২৭২০ দশমিক ১২ মিলিয়ন বা ৩২ দশমিক ৭২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আজ সোমবার (২২ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২২ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩২৭২০ দশমিক ১২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৮০৩৬ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২৫৭৩ দশমিক ৩১ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৭৮৭৫ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *