শাকিবপুত্র জয় কি পূজা উদ্‌যাপন করে? যা জানালেন অপু বিশ্বাস

শাকিবপুত্র জয় কি পূজা উদ্‌যাপন করে? যা জানালেন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। মুসলিম বাবা ও সনাতন ধর্মাবলম্বী মায়ের সন্তান জয় কোন ধর্মীয় পরিচয়ে বেড়ে উঠছে এবং দুর্গাপূজা উদ্‌যাপন করে কি না, তা নিয়ে কথা বলেছেন অপু বিশ্বাস।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, জয় ইসলাম ধর্মাবলম্বী। তাই পূজা নিয়ে তাকে আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই। তবে বাঙালি ঐতিহ্যের অংশ হিসেবে দিদিবাড়ির পূজার আয়োজন বেশ উপভোগ করে সে।

অপু বিশ্বাস জানান, জয়ের ধর্মীয় পরিচয় ইসলাম হলেও তার দিদিবাড়িতে পূজা হয়। সেখানে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে জয়ের। পূজার আয়োজন ও উৎসবমুখর পরিবেশও উপভোগ করে সে।

শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। তবে তাদের বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসে ২০১৭ সালে। একই বছরের ২২ নভেম্বর তাদের বিচ্ছেদ হয় বলে জানা যায়। এ দম্পতির একমাত্র সন্তান আব্রাম খান জয়ের জন্ম ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর।

দাম্পত্য জীবনের ইতি ঘটলেও সন্তান জয়কে ঘিরে শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে ভক্তদের আগ্রহ এখনো রয়েছে। দুই ভিন্ন ধর্মীয় পরিচয়ের পরিবারের সন্তান হিসেবে জয়ের বেড়ে ওঠা এবং বাঙালি সংস্কৃতির সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *