শেখ হাসিনা ফিরে এলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী

শেখ হাসিনা ফিরে এলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবে দেশে ফিরে এলে তার দণ্ড কার্যকর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার দণ্ড হয়েছে। তিনি কোনোভাবে দেশে ফিরে এলে তার দণ্ড কার্যকর হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের পতন হলেও ফ্যাসিবাদী শক্তি থেমে নেই। তারা গোপনে নাশকতা চালাচ্ছে, আগুন লাগাচ্ছে ও বোমাবাজি করছে। পতিত এই ফ্যাসিস্টরা দেশের ভেতরে ও বাইরে থেকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিস্টরা তাদের মালিকানাধীন গার্মেন্টস শিল্পেও অরাজকতা সৃষ্টি করছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তবে তাদের এ চেষ্টা সফল হবে না।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *