সাভারে অস্বাভাবিক বায়ুদূষণ: ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণার সুফল কোথায়?

সাভারে অস্বাভাবিক বায়ুদূষণ: ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণার সুফল কোথায়?

সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করার পরও বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল সাড়ে ৯টার দিকে সাভারের বায়ুমান সূচক (আইকিউ) দাঁড়ায় ৫৩৭-এ, যা ‘দুর্যোগপূর্ণ’ স্তরের অনেক ওপরে। বায়ুমানের মান ৩০০ ছাড়ালে সেটিকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ বা দুর্যোগপূর্ণ ধরা হয়।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, একই সময়ে বিশ্বের ১২১টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। রাজধানীর বায়ুমান ছিল ২২০, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। তবে ঢাকার তুলনায় দ্বিগুণেরও বেশি দূষণ রেকর্ড করা হয় সাভারে। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে এমন অস্বাভাবিক মাত্রার দূষণ নজিরবিহীন।

গত বছর বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশে…

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *