সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক নিহত

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল আজিজ (৬৫) নামে এক চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের ভেতরে আটকে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার বারোআউলিয়া এলাকায় হাফিজ জুট মিলসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ পাবনার সাঁথিয়া উপজেলার আঁটিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কাভার্ড ভ্যানচালক ছিলেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের ভেতরে আটকা পড়েন আব্দুল আজিজ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *