হঠাৎ বৃষ্টিতে ভিজল মেলা প্রাঙ্গণ, তবুও বইপ্রেমীদের উচ্ছ্বাস অটুট।
মেঘাচ্ছন্ন দিন পেরিয়ে সন্ধ্যার পর শিলাবৃষ্টিতেই চলছে বইমেলার শেষ শুক্রবার ছুটির দিন। বৃষ্টির পর মেলায় প্রয় সবগুলো স্টল গুলোর সামনেই পানি জমে আছে। অবশ্য পানি নিষ্কাশনের কাজ করছে ফায়ারসার্ভিস।
বেশ অনেক গুলো স্টলের ভেতরেই পানি ঢুকে কিছু ক্ষয়ক্ষতি লক্ষ করা যায়। বৃষ্টির সময় দর্শনার্থীরা বিভিন্ন স্টলে ও মসজিদে আশ্রয় নেন। আবার তরুণ তরুণীদের একটা অংশকে বৃষ্টিতে ভিজে বছরের প্রথম বৃষ্টি উপভোগ করেন।
রাজধানীর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত অমর একুশে বইমেলা–২০২৬-এর আজ শুক্রবার (১৩ মার্চ) এবং মেলার ষোলতম দিন। আজ মেলা চলে সকাল ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত।
আজ বেশ গতি নিয়েই বইমেলা চলছিলো। শেষ মূহুর্তে বৃষ্টির সম্মুখীন হন বেশির ভাগ ক্রেতারা। তবে আজকে গতবছর গুলোর মতো পুরোনো চিত্র দেখা গেছে বই মেলায়। ছিলো দর্শনার্থীদের ভিড়, লেখকের সাথে ছবি তোলা, লেখকের অটোগ্রাফ সংবলিত বই উপহার পাওয়া, তরুণ তরুণীদের জোড়ায় জোড়ায় মেলায় ঘুরাঘুরি, স্টলের সামনে দাঁড়িয়ে পছন্দের লেখকের বইয়ের সূচি পাঠ করাসহ নানা আমেজ লক্ষ করা যায়।
অন্যধারা প্রকাশনীর সাথে কথা বলে জানা যায়, তাদের প্রকাশিত মনোয়ারুল ইসলামের লেখা ‘মানুষের তিনটি মুখোশ’ বইটি বেস্ট সেলিং হয়েছে। দ্বিতীয় অবস্থানে আছে নৌশিন আহমেদ রোদেলার ‘নীল চিরকুট’ বইটি। এবং তৃতীয় বেস্ট সেলিংয়ে আছে তরুন লেখক সাদাত হোসাইনের ‘নীলকন্ঠী’ উপন্যাসটি।
এছাড়াও আলোর ঠিকানা প্রকাশিতে মুনাওয়ার হাসনাইনের লেখা ‘গোলাপের ভাঁজে ভাঁজে বিপ্লবের দাগ’ কাবিতার বইটিও ইতোমধ্যে ভালো সাড়া পেয়েছে।
