হালান্ড-এমবাপেকে পেছনে ফেলে ইয়ামালের নতুন রেকর্ড

হালান্ড-এমবাপেকে পেছনে ফেলে ইয়ামালের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক

শুরুটা ভালো না হলেও রায়ো ভায়েকানোর বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নিজের জাত চেনালেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। জোড়া গোল করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি ইউরোপের শীর্ষ পাঁচ লিগে নতুন রেকর্ড গড়েছেন তিনি।

সোমবার রাতে ন্যু ক্যাম্পে রায়ো ভায়েকানোকে ৫-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের শুরুতে রায়ো এগিয়ে গেলেও রাফিনিয়ার গোলে সমতায় ফেরে কাতালান ক্লাবটি। এরপর ২১তম মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে দেন ইয়ামাল।

এই গোলের মাধ্যমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে কম বয়সে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন ইয়ামাল। এর মধ্য দিয়ে আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপের রেকর্ড পেছনে ফেলেছেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।

বার্সেলোনার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানানো হয়, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৫০ গোলের মাইলফলকে পৌঁছেছেন ইয়ামাল।

ম্যাচে ইয়ামাল শেষ পর্যন্ত জোড়া গোল করেন। তার পারফরম্যান্সে রায়োর বিপক্ষে বড় জয় পায় বার্সেলোনা।

লা লিগার চলতি মৌসুমে প্রথম তিন ম্যাচে ১২ গোল করেছে বার্সা। দলের আক্রমণভাগে ইয়ামালের এমন পারফরম্যান্সে রবার্ট লেভানডোভস্কির অনুপস্থিতিও এখন পর্যন্ত খুব একটা অনুভূত হতে দিচ্ছে না কাতালান জায়ান্টরা।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *