হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে মুনিরা খাতুন (২৬) নামে এক গৃহবধু খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ফরহাদ হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

নিহত মুনিরা খাতুন ধামইরহাট থানারা অমরপুর গ্রামের মাসুদের মেয়ে। আটক ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধু মুনিরা খাতুন সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার বোন মহসিনার সাথে চিকিৎসা নেওয়ার জন্য ধামইরহাট উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। গৃহবধুর স্বামী ফরহাদ হোসেন রোববার ভোরে ঢাকা থেকে বাড়িতে আসেন। দীর্ঘদিন থেকে স্বামী-স্ত্রী মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি খবর পেয়ে স্ত্রীর কাছে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি ও ঝগড়া হয়।

ফরহাদ হোসেন একপর্যায়ে উত্তেজিত হয়ে ক্ষোভের বসে তার স্ত্রীর বুকে ও পেটের বাম পাশে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। গুরুতর আহত অবস্থায় মুনিরা খাতুনকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক স্বামী ফরহাদ হোসেনকে আটক করা হয়েছে। লাশের সুরুতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *