হোটেলে হাঁটছিলাম, কেউ আমার দিকে ঘুরেও তাকাল না : অভিষেক

হোটেলে হাঁটছিলাম, কেউ আমার দিকে ঘুরেও তাকাল না : অভিষেক

অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই কটাক্ষের শিকার অভিষেক বচ্চন। বারবার বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে তার তুলনা করা হয়েছে। ধেয়ে এসেছে তির্যক মন্তব্য।

এই নেতিবাচক মন্তব্যগুলো নাকি অভিষেকের মনের উপর প্রভাব ফেলেছে। ক্রমাগত তিনি ভাবতে থাকেন নেতিবাচক মন্তব্য নিয়ে।

এমনও ঘটেছে, বাস্তবে অভিষেককে দেখে কেউ নাকি চিনতেই পারেননি। আবার কখনো চিনতে পারার পরেও কোনও উন্মাদনা আসেনি দর্শকের পক্ষ থেকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেতা।

অভিষেক বলেছেন, “কোথাও যাওয়ার পরে হয়তো কেউ চিনতেও পারল না বা ঘুরেও তাকাল না, এমনও ঘটতে পারে অভিনেতাদের সঙ্গে! আমি একবার একটা হোটেলের লবিতে হেঁটে যাচ্ছিলাম। কিন্তু কারও মধ্যে কোনও উত্তাপ-হট্টগোল ছিল না। আমি একজন তারকা, তাই ভেবেছিলাম, মানুষ হয়তো হইচই করবে, এসে স্বাক্ষর চাইবে, ছবি তুলতে চাইবে। কিন্তু সেইদিন কেউই আসেননি। সেই ঘটনাও হজম করে নিয়ে এগিয়ে যেতে হয়।”

এই ঘটনা বেশ কয়েক বছর আগের। অভিষেক জানান, ‘ধূম’ মুক্তি পাওয়ার পরে কিছুটা বদল আসে। তাইপর থেকে আরও পরিশ্রম করার তাগিদ বেড়ে যায় তার।

জীবনের ওঠাপড়ার মধ্যে অভিষেক একটি কথায় বিশ্বাস করেন, ব্যর্থতা থেকেই সাফল্যের শুরু।

অভিনেতাদের সম্পর্কে তিনি আরও বলেছিলেন, “আসলে অভিনেতারা খুব দুর্বল। বাইরে আমাদের দেখে ক্ষমতাশালী মনে হয়। কিন্তু ভিতর থেকে আমরা ভীতু বাচ্চাদের মতো। এরা শুধুই মানুষের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকে।”

অভিষেক মানুষের প্রতিক্রিয়া নিয়ে এক সাক্ষাৎকারে বলেন, “সময়ই আমাকে শিক্ষা দিয়েছে যে, কিছু সময়ে আমরা সত্যিই বোকা হয়ে থাকতে পারি না। বেশি আদর্শবাদী হতে হবে না। কিন্তু এই আদর্শ আমি বিসর্জন দিতে পারব না। সবাইকে আমি খুশি করতে পারব না। ভালো লাগলে থাকুন, না হলে কেটে পড়ুন। যে দিন আমি এটা বলব, সেইদিন অভিনেতা হিসেবে আমার মৃত্যু হবে। নিজেকে উন্নত করার কোনও বাসনাই থাকবে না।”

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *