১০০ টাকার ঘুষে খুশি নন অফিস সহকারী, তার আরও ১০০ টাকা চাই

১০০ টাকার ঘুষে খুশি নন অফিস সহকারী, তার আরও ১০০ টাকা চাই

নোটিশ জারির ক্ষেত্রে সেবা নিতে যাওয়া ব্যক্তির কাছ থেকে ১০০ টাকা পেয়ে খুশি নন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী রেজাউল ইসলাম। আরো ১০০ টাকা দাবি করেন তিনি। টাকা না দিলে ফাইল খালে ফেলে দেওয়ারও হুমকি দেন।

ঘুষ লেনদেনের এমন একটি ভিডিও বৃহস্পতিবার ভাইরাল হয়েছে। তবে ওই অফিস সহকারীকে এরই মধ্যে অন্য অফিসে বদলি করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় তার হাতে ১০০ টাকার নোট। এসময় বলতে শোনা যায়, ‘ একটা নোটিশ জারি করতে ১৪০ টাকা খরচ হয়। আপনারা কি নোটিশের জন্য টাকা জমা দেন। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আপনার নোটিশ আসলে জড়া ওই ক্যানালে ফেলে দিয়ে আসবনে। তারপরে যায়ে বলেন আমার নোটিশ পাইনি।’

আরও শোনা যায়, ‘একটা নোটিশ জারি করতে ৪০-৪০ আশি টাকা, আবার এখন গদ লিখে ফেরত দিতে হবে ৪০ টাকা। ১২০ টাকা তো খরচই হয়। আর আপনি দি যাচ্ছেন (১০০ টাকা), আবার আজেবাজে কথা বলছেন, যে এইটা বাবদে আপনারা খরচ পান। কিডা আমাদের খরচ দেয়।’

সেসময় ওই সেবা গ্রহিতা বলেন, ‘আমাদের কি এই টাকা দেওয়ার নিয়ম নাকি। ‘তখন অফিস সহকারী রেজাউল উত্তরে বলেন, ‘ওইটা এসিল্যান্ডে যায়ে বলেন গা, নোটিশ জারির জন্য গাড়ি ভাড়া চাই।’

স্থানীয় সেবাগ্রহিতাদের অভিযোগ, জমি সংক্রান্ত নামজারি, জমাভাগ, খাজনা কিংবা নোটিশ জারির মতো যেকোনো সাধারণ কাজের জন্য অফিসে এলে বেপরোয়াভাবে অতিরিক্ত টাকা দাবি করেন রেজাউল। টাকা না দিলে ফাইল আটকে রেখে চরম ভোগান্তিতে ফেলেন তিনি।

অভিযুক্ত অফিস সহকারী রেজাউল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমার ভুল হয়েছে। শাস্তি হিসেবে বদলি করেছে স্যারেরা। আমি আর এমন করবনা।’

উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার বলেন, ‘ বিষয়টি নজরে আসার পর ওই অফিস সহকারীকে বদলি করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিনিয়র স্যারেরা সিদ্ধান্ত নিবেন।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *