১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি জিনতা

১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি জিনতা

দীর্ঘ সময় পর আবারও আলোচনায় বলিউড তারকা সালমান খান ও প্রীতি জিনতা। এক দশকেরও বেশি পুরোনো একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা।

ঘটনার সূত্রপাত ২০১৪ সালে। তখন আইপিএলে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স এবং প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের ম্যাচ চলছিল। সেই সময় মজার ছলে সালমান খান টুইট করেন প্রীতির দল জিতেছে কি না জানতে চেয়ে।

ওই ছোট্ট টুইটই ১২ বছর পর এসে আবারও নেটদুনিয়ায় ভাইরাল হয়। চলতি বছর আইপিএলে পাঞ্জাব কিংসের ভালো পারফরম্যান্সের সময় বিষয়টি নতুন করে সামনে আসে।

এবার সালমানের পুরোনো সেই প্রশ্নের জবাব দেন প্রীতি জিনতা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে ইঙ্গিতপূর্ণভাবে ‘হ্যাঁ’ জানান। তার এই প্রতিক্রিয়াকে অনেকেই সেই পুরোনো মজার কথোপকথনের সুন্দর সমাপ্তি হিসেবে দেখছেন।

উল্লেখ্য, মাঠের বাইরেও সালমান ও প্রীতির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। একাধিক জনপ্রিয় সিনেমায় একসঙ্গে কাজ করার মাধ্যমে তাদের সম্পর্ক আরও গভীর হয়। সময় পেরিয়ে গেলেও তাদের এই বন্ধুত্বের উষ্ণতা এখনো অটুট সাম্প্রতিক এই আদান-প্রদান সেটাই আবারও মনে করিয়ে দিল।

সিমু/আরটিএনএন

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *