৫৩ বছরে ঐশ্বরিয়া, কত সম্পদের মালিক বিশ্বসুন্দরী?

৫৩ বছরে ঐশ্বরিয়া, কত সম্পদের মালিক বিশ্বসুন্দরী?

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের ৫৩তম জন্মদিন আজ। রূপ, গ্ল্যামার ও অভিনয় দিয়ে কয়েক দশক ধরে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অর্জন করেছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। পাশাপাশি গড়ে তুলেছেন বিপুল সম্পদ।

১৯৭৩ সালের ১ নভেম্বর ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন ঐশ্বরিয়া। বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে মুম্বাইয়ে চলে আসেন তিনি। ছোটবেলা থেকেই ধ্রুপদি নাচের প্রতি আগ্রহী ছিলেন। শিখেছেন ভরতনাট্যমও।

১৯৯১ সালে মডেলিং শুরু করেন ঐশ্বরিয়া। ১৯৯৪ সালে জিতে নেন ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব। এরপর আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি বাড়তে থাকে তার।

১৯৯৭ সালে মণি রত্নমের তামিল সিনেমা ‘ইরুবার’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় ঐশ্বরিয়ার। একই বছর ‘অউর পেয়ার হো গয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। ২০০০ সালে শাহরুখ খানের সঙ্গে ‘জোশ’ ও ‘মহাব্বতে’ সিনেমায় অভিনয়ের পর হিন্দি সিনেমায় তার জনপ্রিয়তা আরও বাড়ে।

এরপর একে একে অভিনয় করেছেন ‘দেবদাস’, ‘চোখের বালি’, ‘রেইনকোট’, ‘গুজারিশ’, ‘ধুম ২’, ‘যোধা আকবর’, ‘এথিরাম’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘সর্বজিৎ’ ও ‘পন্নিয়িন সেলভান’-এর মতো সিনেমায়।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে দুইবার ফিল্মফেয়ার, ছয়বার আইফা ও ছয়বার স্ক্রিন অ্যাওয়ার্ডসহ ভারত ও আন্তর্জাতিক অঙ্গনে প্রায় দেড়শ পুরস্কার ও সম্মাননা পেয়েছেন ঐশ্বরিয়া। ২০০৯ সালে তাকে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’ দেওয়া হয়।

ঐশ্বরিয়ার সম্পদের পরিমাণ কত?

দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থেকেছেন ঐশ্বরিয়া। এসব কাজ ও বিনিয়োগের মাধ্যমে গড়ে উঠেছে তার বিপুল সম্পদ।

বিভিন্ন প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, ঐশ্বরিয়ার আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা। তবে এটি বিভিন্ন সূত্রের অনুমান; তার প্রকৃত সম্পদের পরিমাণ নিশ্চিতভাবে জানা যায়নি।

ব্যক্তিগত জীবন

২০০৭ সালে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া। তাদের সংসারে রয়েছে এক মেয়ে, আরাধ্য বচ্চন।

ঐশ্বরিয়াকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ২০২৩ সালের ‘পন্নিয়িন সেলভান ২’ সিনেমায়। এরপর নতুন কোনো সিনেমায় তার অভিনয়ের খবর প্রকাশ্যে আসেনি।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *