মাইলস্টোন ট্রাজেডির জন্য দায়ী যেই হোক না কেন, দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে: সারজিস

মাইলস্টোন ট্রাজেডির জন্য দায়ী যেই হোক না কেন, দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে: সারজিস

রাজধানীর উত্তরায় মাইলস্টোন ট্রাজেডির জন্য দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে এমন দাবি জানিয়েছেন তিনি।

পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘তথাকথিত তদন্ত নয় বরং মাইলস্টোন ট্রাজেডির জন্য দায়ী যেই হোক না কেন, সেটা বের করে তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই বাংলাদেশে আমরা আর এমন ট্রাজেডি দেখতে চাই না। এভাবে জীবনগুলোকে হারাতে চাই না।’

একই পোস্টে শেখ হাসিনা ও আওয়ামী লীগের দৃশ্যমান বিচার নিশ্চিতের দাবি জানিয়ে সারজিস আরও লিখেছেন, ‘জুলাই এর গণহত্যাকারী হাসিনা ও আওয়ামী লীগের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। অভ্যুত্থানে আমরা যারা একসঙ্গে লড়াই করেছি, সেই ফ্যাসিস্টবিরোধী শক্তিকে আওয়ামী লীগ প্রশ্নে আপসহীন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এছাড়াও পোস্টের শেষ অংশে মাইলস্টোন ট্রাজেডিতে হতাহতদের প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আমরা যে ভাই বোনদেরকে হারিয়েছি এবং যারা এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া। আল্লাহ শোক-সন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।’

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *