হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন করলেন এনসিপি নেতারা

হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন করলেন এনসিপি নেতারা

চাঁদপুরের হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

বুধবার দুপুরে হাজীগঞ্জ পশ্চিম বাজারের চৌরাস্তায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

এ সময় ফিতা কেটে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন করেন শহীদ আজাদ সরকারের ছেলে আহমেদ কবির হিমেল।

শহীদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। উদ্বোধনী অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় ও জেলার নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও চাঁদপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী মো. মাহাবুব আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জেলায় জেলায় এনসিপির পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ চাঁদপুরে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রা অনুষ্ঠানে আমাদের নেতারা চাঁদপুরে শহীদ পরিবারদের সঙ্গে দেখা করে কুশল বিনিময় এবং তাদের পাশে থাকার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। এরপর শাহরাস্তি যাওয়ার পথে হাজীগঞ্জের শহীদ আজাদ সরকারের নামে হাজীগঞ্জ পশ্চিম বাজারের শহীদ আজাদ চত্বরে উদ্বোধন করেন।

জুলাই ২৪-এ সারা দেশে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগের প্রথম দিন ৪ আগস্ট বিকালে নিজ বসতবাড়ির সামনে আজাদ সরকারকে কুপিয়ে আহত করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই কুমিল্লার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *