চট্টগ্রামে চিকিৎসা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

চট্টগ্রামে চিকিৎসা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সড়ক দুর্ঘটনায় ইফতেখার রাহাত (৩০) ও আবিদুল হাসান (৩৫) নামের দুইজন নিহত হয়েছেন। এতে রাশেদ চৌধুরী নামে একজন আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাট মিস্ত্রিঘাটা এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহাত হাটহাজারী পৌরসভার আলীপুরে চাঁনগাজী চৌধুরী বাড়ির ইউছুপ মাস্টারের ছেলে এবং আবিদুল হাসান ওই বাড়ির নুর আহমদ চৌধুরীর ছেলে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসা শেষে রাহাতসহ সিএনজিচালিত অটোরিকশাযোগে ফেরার পথে তাদের বহনকারীকে গাড়িকে অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রাহাত এবং হাসপাতালে নেওয়ার পথে আবিদুল হাসানের মৃত্যু হয়।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

BD Short News 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *