‘বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই’

‘বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই’

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত দল হিসেবে আওয়ামী লীগ এখন বিদেশ থেকে মাঝেমধ্যে তৎপরতার আভাস দিলেও দেশে বড় ধরনের নাশকতা চালানোর সামর্থ্য তাদের নেই।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আওয়ামী লীগের নাশকতা চালানোর মতো মুরোদ আছে বলে আমার মনে হয় না। তারা নিষিদ্ধ একটি দল। মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দেয়, এর বেশি তৎপরতা দেখা যাচ্ছে না।”

পুলিশকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এটি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ। তিনি বলেন, কোথাও অরক্ষিত যানবাহন ফেলে না রাখা, দায়িত্বে থাকা সদস্যদের একসঙ্গে স্থান ত্যাগ না করা এবং সবসময় সতর্ক অবস্থানে থাকা পুলিশের স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থার অন্তর্ভুক্ত।

নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

৫ আগস্ট উপলক্ষে সরকারের কর্মসূচি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশনে দলের নেতৃত্বে যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধানমন্ত্রীও উপস্থিত থাকবেন বলে তিনি জানান।

এদিকে, এনসিপির সমাবেশে হামলার ঘটনায় তদন্ত হবে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *