মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক যাবে, কোনো টাকাই লাগবে না

মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক যাবে, কোনো টাকাই লাগবে না

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়া সরকার বিনামূল্যে ১০ হাজার জনকে ফ্রি ভিসা দিলে বাংলাদেশ সরকার তাদের বিনা খরচে মালয়েশিয়া পাঠাবে। এ ক্ষেত্রে কোনো টাকাই লাগবে না, শুধু তাদের পাসপোর্ট লাগবে। মালয়েশিয়ার চাহিদা অনুযায়ী ওয়েল্ডার, ড্রাইভারসহ বিভিন্ন পেশার শ্রমিক পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে সিলেটের কানাইঘাটে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান প্রদানের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রবাসী কার্ড সম্পর্কে আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের দুই ধরনের কার্ড থাকবে একটা হলো সিগনেচার কার্ড, আরেকটা হলো জেনারেল। যারা অনেক আগে থেকেই বিদেশে আছেন, তাদের জন্য একটা কার্ড। যারা এখন থেকে যাবেন, বা যারা আছেন তাদের জন্য আরেকটা কার্ড। কাজেই আমাদের এই কাজগুলো গুছিয়ে আনতে একটু সময় লাগতেছে। তাছাড়া দেশের বাইরেও মাননীয় প্রধানমন্ত্রীও ইউনাইটেড নেশনের প্রোগ্রামে যাবেন। সবকিছু মিলিয়ে আমরা আশা করতেছি সেপ্টেম্বরের শেষে।

কার্ডের সুবিধা সম্পর্কে তিনি বলেন, আপাতত আনুমানিক ১০ থেকে ১২টা স্বাস্থ্য, শিক্ষা, ল্যান্ড এবং বিমানসহ অনেকগুলো সুবিধা আছে।

১০ হাজার শ্রমিকের যোগ্যতার বিবেচনার কথা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা সাধারণ মানুষের কথা বলছি। আমরা সারা বাংলাদেশে যাতে এটার একটা প্রভাব পড়ে যে বিনা বা কম খরচের মাধ্যমে আমরা পাঠাতে যে পারি, সেটা তারেক রহমানের সরকার প্রমাণ করে দেবে।

শ্রমবাজার চালুর প্রসঙ্গে তিনি বলেন, এই রুটটা চালু করেছিলেন আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারপরে এটা কন্টিনিউ করেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। তারপরে শ্রমবাজারটা যতবারই বিএনপি আসে শুরু করে, পরে এটা অন্যরা বন্ধ করে।

আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, আপনারা জানেন শ্রমবাজার মধ্যপ্রাচ্যের শহর সব দেশে বন্ধ হয়ে গেছে। এই সরকার ক্ষমতায় আসার ৫-৬ মাসের মধ্যে ইনশাআল্লাহ এখন চালু হয়েছে। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরের কারণে ওই দেশের সরকার বিনামূল্যে ১০ হাজার জনকে ফ্রি ভিসা দেবে। আমাদের সরকার প্রধানও বলছেন, আপনি ১০হাজার ফ্রি দিলে আমি আমার নাগরিকদেরকে বিনা খরচে মালয়েশিয়া পাঠাবো। কাজেই এই ক্ষেত্রে কোনো টাকাই লাগতেছে না, শুধু তাদের পাসপোর্টটাই লাগতেছে।

rumaakter144e@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *